ফিলিপাইনে থানায় হামলা, ৩ বিদ্রোহী নিহত
ফিলিপাইনে পুলিশের একটি থানায় হামলা চালাতে গিয়ে ৩ বিদ্রোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার এই ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, “বিদ্রোহীরা একটি ট্রাক ও মিনি জিপে চড়ে এসে স্টেশনটিতে হামলা চালানোর চেষ্টা করে। কিন্তু দায়িত্বরত পুলিশেরা তা প্রতিরোধ করে।”
বিদ্রোহীদের সঙ্গে পুলিশের অন্ততপক্ষে ৩০ মিনিট লড়াই চলে। আর এরপর তারা পালিয়ে যায়।
যাওয়ার সময় বিদ্রোহীদের দলটি তাদের নিহত সঙ্গী ও বেশ কয়েকটি অ্যাসল্ট রাইফেল, দুটি রেডিও এবং তাদের গাড়ি দু’টি ফেলে যায়।
