২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের জম্মুতে বাস দুর্ঘটনায় নিহত ১৭

কাশ্মিরগামী একটি বাস গভীর গিরিখাতে পড়ে গেলে ১৭ জন যাত্রী নিহত ও ২৭ জন আহত হন। মঙ্গলবার জম্মু অঞ্চলে এই ঘটনা ঘটে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2014, 11:57 AM

Updated : 22 Aug 2022, 06:19 PM

জম্মু থেকে ১৭০ কিলোমিটার দূরে রামবান জেলার জম্মু-শ্রিনগর মহাসড়কের দিগদল এলাকায় বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এই দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, “১৭ জন যাত্রী নিহত ও ২৭ জন যাত্রী আহত হয়েছেন।”

তিনি আরো জানিয়েছেন, গুরুতর আহতদের হেলিকপ্টারে করে জম্মুতে নিয়ে যাওয়া হয়েছে।

যাত্রীদের অধিকাংশই ছিল তরুণ।

অঞ্চলটিতে থাকা সেনা সদস্যরা বেসামরিক কর্মীদের সঙ্গে উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন।