২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ার পার্লামেন্ট ভবনে বন্দুকধারীদের হামলা

লিবিয়ায় ভারী অস্ত্রে সজ্জিত বন্দুকধারীরা পার্লামেন্ট ভবনে বিমান বিধ্বংসী অস্ত্র ও রকেট চালিত গ্রেনেড হামলা চালিয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শী ও অধিবাসীরা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 19 May 2014, 12:29 AM

Updated : 22 Aug 2022, 06:18 PM

অস্ত্রধারী দলটির ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে লিবিয়ার অবসরপ্রাপ্ত জেনারেল খলিফা হাফতার বলেছেন, তার নিয়মিত বাহিনী মুসলিম জঙ্গিদের বিরুদ্ধে প্রচারাভিযানের আওতায় এ হামলা চালিয়েছে।

দলটির মুখপাত্র মোহাম্মদ আল হেজাজি বলেছেন, তারা লিবিয়ান ন্যাশনাল আর্মির সদস্য। হাফতারের অনুগত অনিয়মিত বাহিনীর নাম ব্যবহার করে তিনি একথা বলেন।

পার্লামেন্ট ভবন থেকে ধোঁয়া বেরোতে দেখা গেছে এবং বন্দুকধারীরা পার্লামেন্টে যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছেন সংবাদাতারা। আরেকজন প্রত্যক্ষদরর্শী বলেছেন, বন্দুকধারীরা কংগ্রেস থেকে দুইজনকে অপহরণ করেছে।

আইনপ্রণেতা ওমর বুশাহ রয়টার্সকে বলেন, বন্দুকধারীরা জেনারেল ন্যাশনাল কংগ্রেসে হামলা করেছে। আইনপ্রণেতাদের কার্যালয় তছনছ করেছে এবং ভবনে আগুন দিয়েছে।

পার্লামেন্টের বাইরে তুমুল লড়াই চলছে বলে খবর পাওয়া গেছে। সহিংসতার কারণে দোকানপাঠ বন্ধ করে ফেলা হয়েছে। লোকজন ভয়ে ছুটোছুটি করছে।

শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে অনিয়মিত সেনাবাহিনী ও জঙ্গিদের সংঘর্ষে অন্তত ৭০ জন নিহত হওয়ার পর রোববার এ লড়াই শুরু হলে।

আগেও ত্রিপোলির সংঘর্ষ বেনগাজিতে ছড়িয়ে পড়েছিল। গত নভেম্বরে জঙ্গি ও সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত হয়।

দেশীয় বিদ্রোহী গোষ্ঠীদের সম্মিলিত যুদ্ধের মাধ্যমে ২০১১ সালে লিবিয়ার দীর্ঘদিনের স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর ক্ষমতা ভাগাভাগি নিয়ে দেশটিতে সংঘর্ষ চলছে। কয়েকটি সশস্ত্র বাহিনীর সঙ্গে দেশটির বৈধ কর্তৃপক্ষের লড়াইয়ের কারণে অস্থিতিশীলতা বিরাজ করছে লিবিয়ায়।