২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুজরাটের মতোই ভারতের সেবা করবে মোদি: মা

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির মা হিরাবা বলেছেন, গুজরাটকে যেভাবে সেবা করেছেন, নেতৃত্ব দিয়েছেন ভারতকেও তার ছেলে ঠিক সেভাবেই সেবা দেবেন।

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2014, 11:34 AM

Updated : 25 Apr 2022, 04:11 PM

লোকসভা নির্বাচনে বিশাল জয়ের পথে রয়েছে বিজেপি। এ উপলক্ষ্যে দলটির বিজয় মিছিলের আগে সাংবাদিকদের এ কথাই জানালেন হিরাবা। তিনি বলেন, মোদি ভারতকে উন্নয়নের পথে নেতৃত্ব দেবেন।

গুজরাটের মুখ্যমন্ত্রী মোদি লোকসভা নির্বাচনে ভাদোদরা ও বারানসি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।