দুই ভারতীয় সাংবাদিককে পাকিস্তান ছাড়ার নির্দেশ
ভারতের দুই সাংবাদিককে এক সপ্তাহের মধ্যে ইসলামবাদ ছাড়তে বলেছে পাকিস্তান সরকার। নতুন করে তাদের ভিসা নবায়ন করা হবে বলেও চিঠি দিয়ে জানিয়ে দেয়া হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম ‘পিটিআই’র সাংবাদিক ন্সেহেস অ্যালেক্স ফিলিপ ও ‘দ্য হিন্দু’ পত্রিকার সাংবাদিক মিনা মেনন বুধবার কর্তৃপক্ষের চিঠি হাতে পান।
এক বছরের কম সময় ধরে তারা পেশাগত কাজে পাকিস্তান অবস্থান করছেন। তবে চিঠিতে ভিসা নবায়ন না করার কারণ বলা হয়নি।
পাকিস্তানে দীর্ঘদিন ধরেই সেনাবাহিনী ও গণতান্ত্রিক সরকারের মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি দেশটির সুপরিচিত সাংবাদিক হামিদ মিরের ওপর হামলা হওয়ার পর এ নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। পাল্টা হামিদ মিরের কর্মস্থল জিও টিভির বিরুদ্ধেও অবস্থান নেয় সেনাবাহিনী।
পাকিস্তান সাংবাদিকদের জন্য একটি ঝুঁকিপূর্ণ স্থান। ২০০৮ সালে গণতান্ত্রিক সরকার ক্ষমতা নেয়ার পর থেকে এ পর্যন্ত ৩৪ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে।
