২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোকো হারামের হামলা ঠেকাল গ্রামবাসী

নাইজেরিয়ায় উত্তরাঞ্চলে তিনটি গ্রামের অধিবাসীরা বোকো হারামের সন্দেহভাজন জঙ্গিদের হামলা প্রতিহত করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2014, 10:05 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

এক প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে বিবিসি’কে বলেন, বোর্নো প্রদেশের কালা বালগা এলাকায় গ্রামবাসীদের প্রতিরোধ লড়াইয়ে প্রায় ২০০ জঙ্গি নিহত হয়েছে।

একটি গ্রামে ৫০ টি এবং অপর গ্রামে পাওয়া গেছে ১৫০ টি মরদেহ। এসবই জঙ্গিদের মৃতদেহ বলেই ধারণা করা হচ্ছে।

বোকো হারাম জঙ্গিদের হামলা ঠেকাতে গ্রামগুলোতে আগেই পাহারা বসানো হয়েছিল বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা। গ্রামবাসীরা হামলাকারীদের তিনটি গাড়ি এবং সামরিক যান দখল করে।

সম্প্রতি ২ শতাধিক স্কুলছাত্রীকে অপহরণের পর বিশ্বজুড়ে ব্যাপক আলোচনায় উঠে এসেছে জঙ্গি সংগঠন বোকো হারাম। অপহৃতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে নাইজেরিয়ার সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়।

সম্প্রতি যে এলাকায় জঙ্গিরা প্রতিরোধের মুখে পড়ে এর কাছেই ১০দিন আগে একটি মার্কেটে হামলা চালিয়ে অন্তত তিনশ জনকে হত্যা করেছে বোকো হারাম।