২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে ড্রোন হামলায় নিহত ২

ইয়েমেনের উত্তরাঞ্চলীয় মারিব প্রদেশে চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় অন্ততপক্ষে ২ জন নিহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 May 2014, 01:22 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

সোমবার সকালে এই ঘটনা ঘটে বলে দেশটির সামরিক কর্মকর্তারা জানিয়েছেন।

মারিব প্রদেশের ওয়াদি আবিদা জেলায় একটি গাড়ি লক্ষ করে এই ড্রোন হামলা চালানো হয়। এতে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

দেশটির সেনাবাহিনী দক্ষিণাঞ্চলে আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত জঙ্গি-বিদ্রোহীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে। এই হামলাও সেই অভিযানেরই অংশ বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।