২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহারাষ্ট্রে মাওবাদী হামলায় সাত পুলিশ নিহত

ভারতের মহারাষ্ট্র রাজ্যে মাওবাদীদের পেতে রাখা ভূমিমাইন বিস্ফোরণে সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2014, 01:59 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

রোববার সকাল নয়টা ৪০ মিনিটে রাজ্যের গাদচিরোলি জেলার পাভিমুরান্ডা ও মুরমুরি গ্রামের মাঝামাঝি বনে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি। ওই এলাকায় একটি অভিযানে যাওয়ার সময় বোমা বিস্ফোরণের শিকার হয় পুলিশদের বহনকারী গাড়িটি। নিহত পুলিশ সদস্যরা মহারাষ্ট্রের মাওবাদী-বিরোধী বিশেষ কমান্ডো ইউনিট সি৬০ এর সদস্য ছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। মাইন বিস্ফোরণের পর পুলিশের সঙ্গে মাওবাদীদের বন্দুকযুদ্ধ শুরু হয় বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। শেষ খবর পাওয়া পর্যন্ত দুপক্ষের মধ্যে লড়াই অব্যাহত ছিল।