২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন সেনাবাহিনীর হেলিকপ্টার ভূপাতিত

পূর্ব ইউক্রেইনের স্লোভিয়ানস্ক শহরের কাছে তুমুল লড়াই চলাকালে রুশপন্থি অস্ত্রধারীদের গুলিতে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2014, 06:34 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

ইউক্রেইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সোমবার রুশপন্থিদের মেশিনগানের গুলিতে হেলিকপ্টারটি নদীতে পড়ে যায়। হেলিকপ্টারের পাইলটকে উদ্ধার করা হয়েছে। তবে তার অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

পূর্ব ইউক্রেইনে স্লোভিয়ানস্কে রুশপন্থি ঘাঁটির চারপাশে লড়াই বৃদ্ধি পেয়েছে। সেখানে বিদ্রোহী যোদ্ধারা ইউক্রেইন বাহিনীর ওপর চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।

লড়াইয়ে আধাসামরিক বাহিনীর ৫ পুলিশ নিহত হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। বিচ্ছিন্নতাবাদীরাও তাদের ৪ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে।

রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা এর আগে স্লোভিয়ানস্কের উপকণ্ঠে ইউক্রেইন বাহিনীর দুটো হেলিকপ্টার ভূপাতিত করার পর এলাকাটিতে অভিযান জোরদার করে কিয়েভ সরকার।

ওদিকে, দক্ষিণাঞ্চলীয় ওডেসা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রী নতুন একটি বিশেষ বাহিনী মোতয়েনের উদ্যোগ নিয়েছেন। বেসামরিক কর্মীদের নিয়ে গঠিত হয়েছে এ নতুন ওডেসা বাহিনী। ওডেসায় সহিংসতায় ৪২ জন নিহতের পর সরকার এ পদক্ষেপ নিল।