২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র-ফিলিপাইন সামরিক মহড়া শুরু

ম্যানিলা এবং চীনের মধ্যকার উত্তেজনার মধ্যে প্রায় ৫ হাজার সেনা নিয়ে সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 07:07 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

দু’দেশের এ যৌথ মহড়া হয় প্রতিবছরই। জলপথের হুমকি, জলদস্যুতা মোকাবেলা, মানবিক সহায়তা কার্যক্রম এবং ও দুর্যোগ ব্যবস্থাপনায় দু’দেশের প্রস্তুতি পরীক্ষা করাই এ মহড়ার উদ্দেশ্য।

ফিলিপাইনে যুক্তরাষ্ট্রের সেনা উপস্থিতি বাড়ানো নিয়ে একটি সামরিক চুক্তি সইয়ের এক সপ্তাহ পর এ মহড়া শুরু হল। চলবে ১০ দিন ধরে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা গত সপ্তাহে ম্যানিলা সফরে গিয়ে চীনের সঙ্গে দ্বীপ নিয়ে বিরোধে ফিলিপাইনকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

দক্ষিণ চীন সাগরের দ্বীপপুঞ্জ নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে। এ দু দেশের পাশাপাশি ব্রুনেই, মালয়েশিয়া, তাইওয়ান এবং ভিয়েতনামও দক্ষিণ চীন সাগরে সম্পদ সমৃদ্ধ এ অঞ্চলের মালিকানা দাবি করে আসছে।