২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মহারাষ্ট্রে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৯

ভারতের মহারাষ্ট্রে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৯ জন নিহত ও আরো ৩০ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2014, 07:32 PM

Updated : 22 Aug 2022, 06:12 PM

রোববার সকাল ১০টার দিকে রাজ্যের রায়গড়ে একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইচ্যুত হলে যাত্রীরা হতাহত হয় বলে জানায় এনডিটিভি। উদ্ধারকর্মীরা আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ কী তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পাতিল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রেলমন্ত্রী মল্লিকার্জুন খারগে নিহতদের প্রত্যেকের জন্য দুই লাখ রুপি, গুরুতর আহতদের জন্য ৫০ হাজার রুপি এবং কম আহতদের জন্য ১০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।