২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরিডুবি: যাত্রীদের প্রাণ বাঁচানোর শেষ চেষ্টা

প্রায় পাঁচশ যাত্রী নিয়ে তলিয়ে যাওয়া দক্ষিণ কোরিয়ার ফেরিটি থেকে শেষ মুহূর্তে ধারণকৃত একটি ভিডিও উদ্ধার করা গেছে যাতে ফেরিতে থাকা স্কুলশিক্ষার্থীদের প্রাণ বাঁচানোর শেষ প্রচেষ্টা চালাতে দেখা যায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 12:08 AM

Updated : 25 Apr 2022, 04:07 PM

গত এপ্রিল ফেরি ডুবির সময় ১৭ বছর বয়সী এক স্কুলছাত্রের মোবাইলে ভিডিওটি ধারণ করা হয়। নিমজ্জিত ফেরি থেকে ওই ছাত্রের লাশ উদ্ধারের সময় সন্ধান মেলা তার মোবাইল থেকে ভিডিওটি পাওয়া যায় বলে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।

ভিডিওর দৃশ্যের ওপর ভিত্তি করে ব্রিটেনের দ্য টেলিগ্রাফের খবরে বলা হয়, ফেরিটি একদিকে অকস্মিকভাবে কাত হয়ে যাওয়ার সময়ও যাত্রীদের মনে কোনো দুর্ঘটনার আশঙ্কা হয়নি। ফেরিতে থাকা শত শত স্কুলশিক্ষার্থী প্রথম দিকে বিষয়টিকে তাদের আনন্দ-উল্লাসের অংশ করে নিয়েছিল।

জাহাজটি একদিকে ঝুঁকে যাওয়ার ব্যাপারটিকে টাইটানিক ডুবে যাওয়ার সঙ্গে তুলনা করছিল অনেকে। অবশ্য তাদের উল্লাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। আনন্দ উচ্ছাসের মধ্যেই অনেক ছাত্রছাত্রীর কণ্ঠে কাঁপন ধরে যায়।

“মনে হয় মরতে যাচ্ছি। হাসাহাসির মানে নেই। আমরা সত্যি সত্যিই বিপদে পড়েছি।”একছাত্র বলেন ওঠেন, “মনে হয় আমাদের জাহাজটি টাইটানিকের মতো হতে চলেছে।”

১৬ এপ্রিল সকাল ৮টা ৫২ মিনিটের দিকে মোবাইলের ভিডিওটি ধারণ করা শুরু হয়। অনেককে বলতে শুনা যায়, (ঘটনা বড় হলে) এই ভিডিও হয় তো নিউজ হয়ে যাবে।

“আমরা খবরের অংশ হতে যাচ্ছি। আমি নিশ্চিত আমরা খবর হয়ে যাব।”

অরেকটি কন্ঠে বলতে শোনা যায়- ফেরি না ডুবা পর্যন্ত এমন কিছুই হবে না। এই সময় জাহাজের লাউড স্পিকার থেকে যে যেখানে আছে সেখানে অবস্থান করে থাকার নির্দেশ আসে।

ক্যাপ্টেইন কী করছে? বলতে শোনা যায় একজনকে।

সকাল ৮টা ৫৫ মিনিটের সময় একজন বলে ওঠেন, “আমি নিশ্চিত যে আমি মরতে যাচ্ছি।” আর তখনই ক্রুরা দ্বিতীয় বিপদ সংকেতটি দেন।

জাহাজের ৪৭৬ জন যাত্রীর মধ্যে ৩২৫ জনই ছিলেন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি বিদ্যালয়ের শিক্ষার্থী। ছুটির অবসরে তারা জেজু দ্বীপে প্রমোদ ভ্রমণে যাচ্ছিলেন।

শুক্রবার সকালে উদ্ধারকারী দলের পক্ষ থেকে জানানো হয়, ওই স্কুলের ২২৫ জন শিক্ষার্থীর নিশ্চিত মৃত্যু হয়েছে। এখনো ৭৭ জন নিখোঁজ রয়েছেন।

এক পর্যায়ে লাইফ জ্যাটেক পরে নিতে একে অন্যকে বলতে থাকে ছাত্ররা।

একজন বলে ওঠেন, “আমি লাইফ জ্যাকেট পরার কারণ বুঝঝি না। তার মানে কি আমরাদের জাহাজ সত্যিই ডুবে যাচ্ছে?”

এই পরিস্থিতিতে ভয়ার্ত একজনকে বলতে শোনা যায়, তোমরা সবাই লাইফ জ্যাকেট নিচ্ছ কেন? আমি মরতে চাইনা! আমি মরতে চাই না!! আমি মরতে চাই না!!!”

>“এই! এটা ধরো। তুমি কি নিতে চাচ্ছ না?”

>“ছবিগুলো নাও। এটা আমাদের শেষ স্মৃতি হয়ে থাকবে।”