২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এমএইচ৩৭০: স্বজনদের বাড়ি ফেরার পরামর্শ

নিখোঁজ মালয়েশীয় বিমানের যাত্রীদের অপেক্ষমাণ স্বজনদেরকে সরকারিভাবে বরাদ্দ করা হোটেল কক্ষ ছেড়ে নিজ নিজ বাড়ি ফিরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2014, 10:58 PM

Updated : 01 Sep 2026, 12:49 PM

গত ৮ মার্চ বিমান দুর্ঘটনার পর যাত্রীদের খোঁজে আসা লোকজনের জন্য সেবাকেন্দ্র চালু করেছিল মালয়েশিয়া কর্তৃপক্ষ। অচিরেই তা বন্ধ করা হবে বলে জানিয়েছে বিবিসি।বাড়ি ফিরে গেলেও স্বজনদেরকে বিমানের তল্লাশি অভিযানের নতুন কোনো অগ্রগতি হলে তা জানিয়ে দেয়া হবে বলেও আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।বৃহস্পতিবার মালয়েশিয়ান এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ জুহারি ইয়াহইয়া এক বিবৃতিতে বলেন, “ফ্লাইট এমএইচ৩৭’র যাত্রীদের স্বজনদেরকে তাদের বাড়িতে স্বাচ্ছন্দে অবস্থান করে বিমান তল্লাশির খবরাখবর নেয়ার পরামর্শ দেয়া হচ্ছে।”কুয়ালালামপুর ও বেইজিংয়ে স্বজনদের জন্য দুটি সাপোর্ট সেন্টার চালু রাখা হবে বলেও জানায় বিমান কর্তৃপক্ষ।গত ৮ মার্চ ২৩৯ জন আরোহী নিয়ে উড্ডয়নের এক ঘণ্টা পর মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ৩৭০ ফ্লাইটটি নিখোঁজ হয়। কুয়ালা লামপুর বিমান বন্দর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশ্য যাচ্ছিল বিমানটি।নিখোঁজের পর থেকে প্রায় দুই মাস ধরে ভারত মহাসাগরসহ পৃথিবীর বিভিন্ন প্রান্তে চালানো হয় বিমানের তল্লাশি। পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ওই তল্লাশিতেও বিমানের কোনো হদিস পায়নি অনুসন্ধানকারীরা।গত শুক্রবার উদ্ধারকারী দলের এক কর্মকর্তা জানান, হারিয়ে যাওয়া বিমান খুঁজে পেতে বছরের পর বছর সময় লেগে যেতে পারে।