২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে গাড়িবোমায় নিহত ১২

আফগানিস্তানে এক আত্মঘাতী হামলাকারীর গাড়িবোমা হামলায় হামলায় অন্তত ১২ জন নিহত হওয়ার খবর জানিয়েছেন প্রাদেশিক কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2014, 10:08 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

আফগানিস্তানের অপেক্ষাকৃত শান্তিপূর্ণ ও তালেবানবিরোধী অঞ্চল পঞ্জশির প্রদেশে এ হামলায় ৬ পুলিশ এবং ৬ সড়ক নির্মাণ কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

তালেবানরা এবার আফগানিস্তানে এপ্রিলের নির্বাচন বানচালের ঘোষণা দিলেও তারা বড় ধরনের কোনো হামলা চালাতে পারেনি। ভোট মোটামুটি শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয়েছে।