২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান সীমান্তে আফগান ও বিদেশী বাহিনীর হাতে নিহত ৬০

আফগানিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় এলাকায় পাকিস্তান সীমান্তের কাছে এক লড়াইয়ে পশ্চিমা বিমান শক্তির সহায়তা নিয়ে আফগান বাহিনী ৬০ জঙ্গিকে হত্যা করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 02:28 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

বুধবার আফগানিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো এ খবর জানিয়েছে।

আফগান গোয়েন্দা সংস্থা দ্যা ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস) এক বিবৃতিতে জানিয়েছে, হাক্কানি নেটওয়ার্ক ও অন্যান্য বিদেশী জঙ্গিদের প্রায় ৩শ’ জনের মতো একটি দল পাতকিয়া প্রদেশের জিরুক জেলায় আফগান বাহিনীর ঘাঁটি আক্রমণ করলে দুপক্ষের মধ্যে লড়াই শুরু হয়।

লড়াই চলাকালে আফগানিস্তানে মোতায়েন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বিদেশী বাহিনীর বিমান হামলার সহায়তা নিয়ে ওই জঙ্গিদের হত্যা করে আফগান বাহিনী।

পাতকিয়ার সঙ্গে পাকিস্তানের দীর্ঘ সীমান্ত রয়েছে। সীমান্তটি অধিকাংশ স্থানেই অরক্ষিত। সীমান্তের ওপাশেই পাকিস্তানের কেন্দ্র শাসিত নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠি অধ্যুষিত এলাকা। এই এলাকায় আফগান তালেবান, তালেবানের মিত্র হাক্কানি নেটওয়ার্ক ও বিভিন্ন বিদেশী জঙ্গি যোদ্ধাদের ঘাঁটি আছে বলে ধারণা করা হয়।