২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ রুশ কর্মকর্তার ওপর ইইউ নিষেধাজ্ঞা

রাশিয়ার ১৫ কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপসহ সম্পদ জব্দের নতুন পদক্ষেপ নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2014, 07:17 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

বার্তা সংস্থা সিনহুয়া জানায়, নতুন এ নিষেধাজ্ঞার তালিকায় আছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী দিমিত্রি নিকোলাভিচ কোজাক, ক্রিমিয়া বিষয়ক মন্ত্রী ওলেগ গেনরিকোভিচ সাভেলিয়েভ এবং রাজ্যের উপ চেয়ারম্যান দুমা লুদমিলা ইভানোভা।

এবার নিয়ে মোট ৪৮ জন রুশ কর্মর্তা ইইউ নিষেধাজ্ঞার কবলে পড়ল।

এর আগে সোমবার হোয়াইট হাউজ ইউক্রেইন সঙ্কটের জেরে রাশিয়ার ওপর বাড়তি নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭ সহযোগী এবং তার সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

রাশিয়া এ নিষেধাজ্ঞার যন্ত্রণাদায়ক পাল্টা জবাব দেয়ার অঙ্গীকার করেছে।

যুক্তরাষ্ট্র এবং ইইউ এর পাশাপাশি শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেনও (যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং জাপান) রাশিয়ার বিরুদ্ধে আরো পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছে।