২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনগাজিতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ২

লিবিয়ার বেনগাজিতে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্ততপক্ষে দুই ব্যক্তি নিহত ও দুইজন আহত হয়েছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 29 Apr 2014, 03:40 PM

Updated : 25 Apr 2022, 04:07 PM

দেশটির পূর্বাঞ্চলীয় শহরটির একটি সেনা শিবিরে মঙ্গলবার এই হামলা চালানো হয় বলে নিরাপত্তাসূত্র ও চিকিৎসকরা জানিয়েছেন।

বিশেষ বাহিনীর ওই সেনা শিবিরের ভেতরে থাকা একজন জানিয়েছেন, গাড়িবোমাটি শিবিরের ফটকের সামনে বিস্ফোরিত হয়।

লিবিয়ার সশস্ত্র বাহিনী আনসার আল শরিয়ার মতো কট্টর ইসলামপন্থী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে।

এই গোষ্ঠীটি ওয়াশিংটনের বিদেশি সন্ত্রাসীগোষ্ঠীর তালিকাভুক্ত।

২০১২ সালের সেপ্টেম্বরে বেনগাজিতে সন্ত্রাসী হামলায় মার্কিন কূটনীতিকসহ অপর তিন মার্কিনি নিহত হওয়ার পর বিশ্বের অধিকাংশ দেশ সেখানে তাদের কনস্যুলেট বন্ধ করে দিয়েছে।

এমন কী বেশকিছু বিদেশি বিমান পরিবহন সংস্থাও ওই ঘটনার পর থেকে বেনগাজিতে তাদের বিমান চলাচল বন্ধ রেখেছে।