মনমোহনের কার্যালয়ের আগুন নিয়ন্ত্রণে
ভারতের রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আগুন লাগে। তবে এতে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। দ্রুত তা নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে বলে অগ্নিনির্বাপক বিভাগ থেকে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের দক্ষিণ অংশে মঙ্গলবার সকালে এই আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় প্রধানমন্ত্রী মনমোহন সিং কার্যালয়ে ছিলেন না বলে জানিয়েছে বিবিসি।
আগুন লাগার ঘটনা তাৎক্ষণিকভাবে দমকল বিভাগকে জানানো হলে ছয়জন অগ্নিনির্বাপককর্মীকে পাঠানো হয়। তারা এসে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
কম্পিউটারের শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং কোন ধরনের ক্ষয়ক্ষতিও হয়নি।
দিল্লির অগ্নিনির্বাপক বিভাগের পরিচালক একে শর্মা বলেন, “প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিচতলার একটি কক্ষে ক্ষুদ্র পরিসরে আগুন লাগে। আমরা সকাল ৬.২৫ মিনিটে (স্থানীয় সময়) এ ব্যাপারে একটি বার্তা পাই।”
তিনি আরো বলন, “অগ্নিনির্বাপককর্মীরা দ্রুত সেখানে গিয়ে কয়েক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।”
