২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিলামে টাইটানিকের শেষ চিঠির রেকর্ড দাম

টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার কয়েক ঘন্টা আগে লেখা একটি চিঠি রেকর্ড পরিমাণ দামে বিক্রি হয়েছে। নতুন জীবনের আশায় কানাডার উদ্দেশ্যে পাড়ি জমানো এক পরিবারের এক মা ও তার সাত বছরের কন্যা চিঠিটি লিখেছিলেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Apr 2014, 03:21 PM

Updated : 13 Oct 2022, 12:02 PM

শনিবার নিলামে বিক্রি হওয়া চিঠির দাম উঠেছে এক কোটি ৫৬ লাখ টাকা (এক লাখ ১৯ হাজার পাউন্ড)।

টাইটানিক ডুবে গেলেও চিঠিটির লেখিকা এস্তার হার্ট ও তার কন্যা ইভা বেঁচে গিয়েছিলেন। টাইটানিকের দ্বিতীয় শ্রেণির টিকেট কেঁটেছিলেন তারা।

সেই সময় পূর্ব লন্ডনে বসবাসকারী মায়ের উদ্দেশ্যে চিঠিটি লিখেছিলেন হার্ট। মায়ের কাছে সাগরে ভ্রমণজনিত অসুস্থতা ও শীতে কষ্ট পাওয়ার অনুভূতির কথা জানিয়েছিলেন তিনি।

নিলামকারী প্রতিষ্ঠান হেনরি অলড্রিজ এন্ড সন বলেছে, টাইটানিকের নিলাম হওয়া চিঠির গুলোর মধ্যে এই শেষ চিঠিটির দাম একটি রেকর্ড বলে মনে করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, “প্রচুর সাড়া পেয়েছি। টাইটানিক থেকে পাঠানো অন্য অনেকগুলো চিঠি আমরা নিলাম করেছি, কিন্তু এর মতো এতো দাম ওঠেনি।”

যুক্তরাজ্যের সাউদাম্পটন থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পঞ্চম দিন ১৪ এপ্রিল, ১৯১২ রোববার রাতে টাইটানিক ডুবে যায়। ওই সময়ে বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহি জাহাজটির ওটিই ছিল প্রথম যাত্রা।

বিশ্বের অন্যতম বড় ওই দুর্ঘটনায় যাত্রী ও ক্রুসহ দেড় হাজার মানুষ মারা যায়। মারা যাওয়া এসব মানুষের মধ্যে হার্টের স্বামী বেঞ্জামিনও ছিল।