২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে সুরঙ্গে আটকে পড়া অধিকাংশ কর্মী উদ্ধার, নিখোঁজ ৩

নেপালে একটি জল বিদ্যুৎ প্রকল্পে কাজ করার সময় ভূমি ধসে একটি সুরঙ্গে আটকে পড়া অধিকাংশ কর্মীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এসব কর্মীদের মধ্যে একজন চীনা নাগরিকও আছেন।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 26 Apr 2014, 03:55 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

শনিবার ১২ ঘন্টা আটকে থাকার পর এদের উদ্ধার করা সম্ভব হয় বলে প্রকল্প কর্মকর্তা রাম রাজ কৈরালা জানিয়েছেন।

উদ্ধারকারীরা সারারাত খনন চালিয়ে আটকে পড়াদের উদ্ধার করেন বলে জানিয়েছেন তিনি।

তবে আটকে পড়াদের মধ্যে ১৩ জনকে উদ্ধার করা গেলেও অপর ৩ জন শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

নেপালের রাজধানী কাঠমান্ডুর ১২৫ কিলোমিটার পশ্চিমে কাসকি জেলায় উচ্চ মাদি জলবিদ্যুৎ প্রকল্পটির কাজ চলছে। চীনা কোম্পানি চায়না ইন্টারন্যাশনাল ওয়াটার এন্ড ইলেকট্রিক কর্পোরেশন প্রকল্প নির্মাণের দায়িত্বে রয়েছে।

শুক্রবার সুরঙ্গটিতে কাজ চলার সময় ধসে পড়া মাটি ও পাথরে এর প্রবেশ পথ বন্ধ হয়ে যায়। এ সময় প্রকল্পটির ১৬ জন কর্মী সুরঙ্গের ভিতর আটকা পড়ে।

যে তিনজন নিখোঁজ রয়েছেন তাদের সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না বলে জানিয়েছেন রাজ কৈরালা। তবে তাদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত আছে বলে জানিযেছেন তিনি।