২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোকসভা নির্বাচন: ঝাড়খণ্ডে মাওবাদী হামলায় নিহত ৮

ভারতের ঝাড়খণ্ডের দুমকা এলাকায় নির্বাচন কর্মীদের বহনকারী বাসে মাওবাদী হামলায় পাঁচ পুলিশ ও তিন নির্বাচনী কর্মকর্তা নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2014, 05:08 PM

Updated : 22 Aug 2022, 06:09 PM

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ শেষের আধঘণ্টা পরই এ হামলা হয়।

বাসটি আসনা গ্রামের কাছে একটি সেতু পার হওয়ার সময় রাস্তায় পেতে রাখা মাইন বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা।

এ সময় ঘন জঙ্গল থেকে গুলিও চালায় তারা। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় পৌনে এক ঘণ্টা দু’পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এ সময় পাঁচ পুলিশ ও দুই ভোট কর্মকর্তা নিহত হয়। আহত হয় আরো কয়েকজন।

এ ঘটনার পর দুমকাসহ আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাওবাদীরা ভোট বয়কটের ডাক দিয়েছিল। কিন্তু ভোটারা তাদের আহ্বান উপেক্ষা করে দলে দলে ভোট দেয়।