কাবুলে হাসপাতালে গুলি, ৩ মার্কিনি নিহত
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি আন্তর্জাতিক হাসপাতালে এক নিরাপত্তারক্ষীর এলোপাতাড়ি গুলিতে অন্ততপক্ষে তিনজন মার্কিন নাগরিক নিহত হয়েছেন।
দেশটিতে থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাসের একজন কর্মকর্তা বলেন, “আমরা ৩ জন আমেরিকান নাগরিক নিহত হওয়ার খবর নিশ্চিত করছি।”
তিনি বিস্তারিত আর কিছু জানাননি।
কাবুলের পশ্চিমাংশে বৃহস্পতিবার শিশুদের চিকিৎসার জন্য বিশেষায়িত কিওর হাসপাতালের চত্বরে এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় অন্ততপক্ষে একজন ব্যক্তি ও একজন সেবিকা আহত হয়েছেন।
