সিরিয়ার হোমসে বোমা হামলায় নিহত ১৪
সিরিয়ার হোমস এ বিলাল আল হাবসি মসজিদের সামনে বোমা হামলায় ১৪ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছে।
শুক্রবার রাষ্টীয় টিভিতে বলা হয়, মুসল্লিরা জুমার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার সময় সন্ত্রাসী বোমা হামলায় এ হতাহতের ঘটনা ঘটেছে। মসজিদটি হোমসে সিরিয়ার সরকার নিয়ন্ত্রিত এলাকায় অবস্থিত।সিরিয়া কর্তৃপক্ষ সন্ত্রাসী বলতে সাধারণত দেশটির সরকার বিরোধী বিদ্রোহীদেরই বুঝিয়ে থাকে। রাষ্ট্রীয় টিভিতে হামলাটিকে সন্ত্রাসী হামলা বলা হলেও এর জন্য কে দায়ী তা যাচাই করা যায়নি।লেবাননের আল মায়াদিন টিভি গাড়িবোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে জানিয়েছে।
