গাদ্দাফির ছেলে ও কর্মকর্তাদের বিচার শুরু
লিবিয়া ক্ষমতাচ্যুত প্রয়াত শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলেদের সহ তার আমলের বেশ কয়েকজন কর্মকর্তার বিচার শুরু করেছে।
ত্রিপোলির আল হাদবা জেল আদালতকক্ষে লিবিয়ায় ত্রিপোলির আল-হাদবা জেল আদালতকক্ষে সাদি গাদ্দাফি এবং সাঈফ আল ইসলামের অনুপস্থিতিতে তাদের বিচার চলছে।তবে আদালতে উপস্থিত গাদ্দাফি আমলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে রয়েছেন সাবেক গোয়েন্দা প্রধান আবদুল্লাহ আল সেনুসি ।তাদের সবার বিরুদ্ধে রয়েছে দুর্নীতি থেকে শুরু করে যুদ্ধাপরাধের অভিযোগ আছে। ২০১১ সালে লিবিয়ায় শুরু হওয়া সরকারবিরোধী গণআন্দোলন থেকে পরিস্থিতি গৃহযুদ্ধে মোড় নেয় এবং এর মধ্য দিয়ে গাদ্দাফি ক্ষমতাচ্যুত হন। বিদ্রোহীদের হাতে বন্দি হয়ে পরে নিহত হন তিনি।গাদ্দাফি পরবর্তী লিবিয়া পরিস্থিতি এখনো অশান্ত। সরকার ব্যবস্থাও দুর্বল। সাবেক বিপ্লবী যোদ্ধারা অস্ত্রসমর্পণ না করায় দেশটিতে প্রায়ই সশস্ত্র সংঘাতের ঘটনা ঘটেছে।সম্প্রতি প্রধানমন্ত্রী আবদুল্লাহ আল-থিনি তার পরিবারের ওপর হামলার ঘটনায় পদত্যাগের ঘোষণা দেয়ার একদিন পরই এ বিচারকাজ শুরু হল।কিন্তু লিবিয়ার বিচার ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো উদ্বিগ্ন। যদিও সরকার গত বছর গাদ্দাফি আমলের গোয়েন্দা প্রধানকে আইসিসি’র পরিবর্তে লিবিয়ায় বিচার করার অধিকার অর্জন করেছে।
