২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ বিমানের খোঁজে এবার রোবট সাবমেরিন

মালয়েশিয়ার নিখোঁজ বিমানের খোঁজে এবার প্রথম রোবট সাবমেরিন নামানো হচ্ছে। যত দ্রুত সম্ভব বিমানের খোঁজ করতে সাগরের তলদেশে ব্লুফিন-২১ ড্রোন পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন অনুসন্ধানকারী দলের প্রধান অংগাস হিউস্টন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2014, 05:17 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

অনুসন্ধানকারী দল বিমানটির ব্ল্যাক বক্স থেকে নতুন শব্দ শোনার জন্য বিশেষ ধরনের যন্ত্রও ব্যবহার করছে। কিন্তু ৮ এপ্রিলের পর সাগরতলে সম্ভাব্য ধ্বংসাবশেষ থেকে আর কোনো নতুন সঙ্কেত পাওয়া যায়নি নি।বিমানের ককপিটের তথ্য সংরক্ষণে ব্যবহৃত ‘ব্ল্যাক বক্সের’ ব্যাটারি ফুরিয়ে গেছে বলেই মনে করা হচ্ছে।গত সপ্তাহে শোনা যাওয়া ৪ টি সঙ্কেতের সূত্র ধরেই সাগরের তলদেশে বিমানের ধ্বংসাবশেষের খোঁজ করবে ৫ মিটার লম্বা রোবোট সাবমেরিন ব্লুফিন-২১।গত ৮ মার্চ মধ্যরাতে ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে বোয়িং কোম্পানি নির্মিত মালয়েশীয় এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমানটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়।বিমানটি থেকে এখন আর নতুন কোনো সঙ্কেত না পাওয়া গেলেও ভারত মহাসাগরের নির্দিষ্ট এলাকাজুড়ে অনুসন্ধানী দলের অভিযান চলছেই।মহাসাগরের গভীরে ঠিক কোন জায়গায় বিমানটি নিমজ্জিত হয়ে থাকতে পারে, তাই এখন শনাক্ত করার চেষ্টা চলছে।