২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোদিকে অভিনেতা রজনীকান্তের আশীর্বাদ

চেন্নাই যেয়েই অভিনেতা রজনীকান্তের বাড়িতে হাজির হলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি, উদ্দেশ্য তামিলনাডুর প্রবল জনপ্রিয় এই অভিনেতার সমর্থন হাসিল করা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2014, 02:55 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

রোববার সন্ধ্যায় রজনীকান্তের সঙ্গে দেখা করার পর মোদি বিজেপি’র এক নির্বাচনী জনসভায় ভাষণ দিতে যান, জানিয়েছে এনডিটিভি।বিজেপি’র এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, গত দশবছর ধরে রজনীকান্ত রাজনীতি থেকে দূরে থাকলেও এই সাক্ষাতটিকে নিজ দলের জন্য ‘নায়কে’র একটি সমর্থনমূলক বিবৃতি হিসেবে ব্যবহার করতে পারবেন মোদি।“রজনীকান্ত যদিও প্রকাশ্যে বিজেপি’র প্রতি সমর্থন জানাননি, তবু এই সাক্ষাতটিই রাজ্যটিতে আসন পাওয়ার চেষ্টারত পার্টির প্রতি তার সমর্থনমূলক বিবৃতি হয়ে দাঁড়াবে,” বলেন তিনি।বাড়ির বাইরে গণমাধ্যম কর্মীদের ভিড়, ভিতরে অভিনেতার ভক্তদের ভীড়ের মধ্যে মোদি উপস্থিত হলে করমর্দনে তাকে স্বাগত জানান রজনীকান্ত।“তিনি আসাতে আমি আনন্দিত,” বলেন তিনি।মোদিকে পাশে নিয়ে গণমাধ্যমের উদ্দেশ্যে তিনি বলেন, “এটি কোনো রাজনৈতিক বৈঠক নয়।”“আমি হাসপাতালে ভর্তি থাকাকালে মোদি জি এসেছিলেন। তখন কখনো চেন্নাই এলে আমার বাড়িতে আমার সঙ্গে এক কাপ চা পানের নিমন্ত্রণ জানিয়েছিলাম। তাই এখন তিনি এসেছেন।”মোদির সঙ্গে বৈঠকের পর রজনীকান্ত বলেন, “সবাই জানে, তিনি একজন শক্তিশালী নেতা এবং একজন সফল প্রশাসক। তিনি আমার শুভাকাঙ্ক্ষি এবং আমিও তার শুভাকাঙ্ক্ষি। তার সফল ভবিষ্যৎ কামনা করি আমি।”“দোয়া করি খোদা যেন তার সহায় হোন। খোদার কাছে আমি প্রার্থনা করি, তিনি যা চিন্তা করেন তাই যেন হয়।”এর উত্তরে মোদি বলেন, “তামিল নতুন বছরের প্রাক্কালে তাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তিনি একজন ভাল বন্ধু।”লোকসভা নির্বাচনের প্রচারণার জন্য এ নিয়ে দ্বিতীয়বারের মতো তামিলনাডুর প্রধান শহর চেন্নাই এলেন মোদি।নির্বাচন পূর্ব জরিপে রাজ্যটিতে বিজেপি’র নাজুক ফলাফলের আভাস পাওয়া গেছে।