২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিলিতে দাবানলে পুড়েছে ৫ শতাধিক বাড়ি

চিলির ভ্যালপারাইসোতে ভয়াবহ দাবানলে ১১ জন নিহত হওয়াসহ পুড়ে গেছে ৫শ’রও বেশি বাড়ি। নিরাপদ আশ্রয়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2014, 04:49 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

প্রশান্ত মহাসাগর এলাকা থেকে আসা দমকা বাতাসে আগুনের তেজ আরো বাড়ছে। প্রচণ্ড ধোয়ায় শ্বাসকষ্টে ভুগছে বাসিন্দারা। এলাকাটির একটি বিশাল অংশ হয়ে পড়েছে বিদ্যুৎহীন।চিলির প্রেসিডেন্ট মিশেলে ব্যাচেলে ভ্যালপারাইসো ও এর আশপাশের এলাকাকে দুর্গত এলাকা বলে ঘোষণা করেছেন।নগরীর মেয়র জানিয়েছেন, প্রশান্ত মহাসাগরীয় উপকূলের প্রচণ্ড বাতাসে জঙ্গলের আগুন জনপদে ছড়িযে পড়ে। দাবানলের আগুন শহরের দিকে এমনভাবে ধেয়ে আসছে যে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না।সেনাবাহিনী দুর্গত হাজার হাজার মানুষকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাচ্ছে। রাজধানী সান্টিয়াগো থেকে প্রায় ৭০ মাইল দূরে ভ্যালপারাইসো শহরের অবস্থান।অগ্নিনির্বাপণ কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার যথাসাধ্য চেষ্টা করলেও প্রতিকূল আবহাওয়ার জন্য তাদেরকে বেগ পেতে হচ্ছে।জরুরি বিভাগের কর্মকর্তা গুইলেরমো ডি লা মাজ্জা বলেছেন, “বাতাস আমাদেরকে সহযোগিতা করছে না। এ মুহূর্তে আমরা লোকজনকে সরিয়ে নেয়াকে অগ্রাধিকার দিচ্ছি, সেইসঙ্গে আগুন নেভানোর চেষ্টা চলছে”।