২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শহর দখল মুক্ত করতে ইউক্রেইনের অভিযান

পূর্ব ইউক্রেইনে রুশপন্থীদের দখল করা একটি শহর মুক্ত করতে ইউক্রেইনের নিরাপত্তা বাহিনী “সন্ত্রাস-বিরোধী” অভিযান শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আর্সেন আভাকভ।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2014, 01:49 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

রোববার ফেইসবুক পেইজে দেয়া আভাকভের বিবৃতির উদ্ধৃতি দিয়ে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ কথা জানিয়েছে।বিবৃতিতে আভাকভ বলেন, “স্লাভিনস্কে সন্ত্রাস-বিরোধী অভিযান শুরু হয়েছে। রাষ্ট্রিয় নিরাপত্তা বিভাগের সন্ত্রাস-বিরোধী কেন্দ্র অভিযানটি পরিচালনা করছে। এ অভিযানে দেশের সবগুলো নিরাপত্তা ইউনিটের বাহিনীগুলো যোগ দিয়েছে।”রুশ সীমান্ত থেকে দেড়শ কিলোমিটার দূরের স্লাভিনস্ক শহরটির সরকারি ভবনগুলো শনিবার স্বয়ংক্রিয় অস্ত্রধারী রুশপন্থী আন্দোলনকারীরা দখল করে নেয়। এরপর তারা শহরের প্রবেশ পথগুলোতে সড়ক অবরোধ বসায়। রুশপন্থীরা স্লাভিনস্ক’র পুলিশ সদর দপ্তরও দখল করে নেয়।দখলকৃত পুলিশ ভবনের বাইরে থেকে রয়টার্সের প্রতিনিধি আকাশে দুটি সামরিক হেলিকপ্টারকে উড়তে দেখেছেন।ভবনটি দখল করার সময় ভবনের ভিতরে থাকা প্রায় এক ডজন নারী আভাকভের ঘোষণা জানার পরপরই ভবনটি ছেড়ে আসেন।এ সময় ভবনের বাইরে দাঁড়িয়ে থাকা প্রায় শ’খানেক বেসামরিক নারী, যাদের মধ্যে অনেকেই বয়োবৃদ্ধ, ভবনের ভিতরে থাকা আন্দোনকারীদের প্রতি সংহতি জানিয়ে শ্লোগান দিচ্ছিলেন।শ্লোগানের মধ্যে তারা ‘গণভোট’ শব্দটিও উচ্চারণ করছিলেন। এ শ্লোগানের মাধ্যমে তারা পূর্ব ইউক্রেইনের জন্য ক্রিমিয়ার মতো গণভোট আয়োজনের দাবী জানাচ্ছিলেন।