ক্যালিফোর্নিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১০
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ট্যুরে যাওয়ার সময় বাসটি দুর্ঘটনার শিকার হয়।ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারানোয় ট্রাকটি মুখোমখি বাসের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসের চালক এবং হাই স্কুলর ৫ শিক্ষার্থীসহ ১০ জন নিহত হয়। আহত হয় ৩০ জনেরও বেশি মানুষ। আহতদেরকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
