২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্কেতগুলো নিখোঁজ বিমানেরই: অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট বলেছেন, তার দৃঢ়বিশ্বাস, যে সঙ্কেতগুলো পাওয়া গেছে সেগুলো মালয়েশিয়ার নিখোঁজ বিমানের ‘ব্ল্যাক বক্স’ থেকেই এসেছে।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2014, 08:46 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

চীনের সাংহাইয়ে সাংবাদিকদের শুক্রবার অ্যাবট বলেন, “আমরা অনুসন্ধানের ক্ষেত্র আরো কমিয়ে এনেছি। সঙ্কেতগুলো নিখোঁজ বিমানটির ব্ল্যাক বক্সের বলেই আমাদের বিশ্বাস”। তবে বিমানটির ব্ল্যাক বক্সের সঙ্কেত ক্রমেই কমে আসছে বলেও সতর্ক করেন তিনি।একমাস আগে মাঝ আকাশ থেকে হারিয়ে যাওয়া মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ৩৭০ ফ্লাইটটি এখনও রহস্যের মধ্যেই রয়ে গেছে। বিমানের খোঁজে চীন, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশের অংশগ্রহণে অনেক ব্যায় বহুল তল্লাশি চালানো হচ্ছে।বিমানের ব্ল্যাক বক্স পাওয়া গেলে দুর্ঘটনার রহস্য কিছুটা হলেও জানা সম্ভব বলে মনে করা হচ্ছে।ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চলে সাগরের দুর্গম এলাকায় এ পর্যন্ত পাওয়া পাঁচটি ‘তরঙ্গ সংকেত’ নিখোঁজ বিমানের ব্ল্যাক বক্সের বলে মনে করছে তল্লাশি দল।শুক্রবার পাওয়া সর্বশেষ সংকেতটির সঙ্গে এর আগে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দেয়া চারটি সংকেতের মিল রয়েছে বলে জানা যাচ্ছে। সাগরের একটি সুনির্দিষ্ট এলাকা থেকে সঙ্কেতগুলো পাওয়া যাচ্ছে।