জোর করে বিয়ের প্রতিশোধ, বিষে নিহত ৩
নাইজেরিয়ার কানো প্রদেশের এক কিশোরীবধূ তার স্বামীকে বিষপ্রয়োগে হত্যা করার ঘটনা স্বীকার করেছেন।
কিশোরীর দ্বিগুণেরও বেশি বয়সী ওই ব্যক্তির সঙ্গে জোর করে বিয়ে দেয়া হয়েছিল বলে পুলিশের বরাতে বিবিসি জানিয়েছে।
ওয়াসিলু উমার নামে ১৪ বছর বয়সী ওই কিশোরী ইঁদুর মারা বিষ খাবারের সঙ্গে মিশিয়ে তার স্বামীকে হত্যা করে।
খাবারের বিষক্রিয়ায় কিশোরীর স্বামী ছাড়াও আরো তিনব্যক্তির মৃত্যু হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ১০জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
নাইজেরিয়ায় বাল্যবিবাহ খুব সাধারণ একটি ঘটনা। বিশেষ করে মুসলিম অধ্যুষিত দেশটির উত্তরাঞ্চলে হরহামেশাই বাল্যবিবাহের ঘটনা ঘটে থাকে।
কিশোরীকে জোর করে তার পিতা ৩৫ বছর বয়সী ওই ব্যক্তির সঙ্গে বিয়ে দেন।
গত সপ্তায় ওই বিয়ে হয় বলে পুলিশ জানিয়েছে।
নাইজেরিয়ার পুলিশ বাহিনী মেয়ের অমতে বাল্যবিবাহ দেয়া প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। জোর করে বাল্যবিবাহ দেয়ার অভিযোগে মেয়ের পিতাকে জরিমানার শাস্তিও প্রয়োগ করছে।
ওই কিশোরীকে কিশোর আদালতে পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছে।
