২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে নির্বাচনকর্মী নিহত

আফগানিস্তানের উত্তরাঞ্চলে রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে দুই নির্বাচনকর্মী নিহত এবং বেশকিছু ব্যালট বাক্স ধ্বংস হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 08:53 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

তালেবান হুমকির মধ্যেও বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই আফগানিস্তানে নির্বাচন শেষ হওয়ার একদিন পরই রোববার বোমা বিস্ফোরণে এ ক্ষয়ক্ষতি হল।প্রেসিডেন্ট নির্বাচনে দেশজুড়ে ভোট দিয়েছে প্রায় ৬০ শতাংশ ভোটার। আফগান ও পশ্চিমা কর্মকর্তারা এ নির্বাচনের প্রশংসা করেছেন।শনিবার রাতের নির্বাচন শেষের পর উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে খানাবাদ এলাকায় প্রথম এ বোমা বিস্ফোরণের ঘটনায় নির্বাচনী কর্মকর্তাদের বহনকারী একটি গাড়ি বিধ্বস্ত হয়ে ব্যালট পেপার নষ্ট হয়।