২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেজরিওয়ালের পিঠে কিল

ভারতে নির্বাচনী প্রচারণা চালানোর সময় আম আদমি পার্টির (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালের ওপর আবারও হামলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2014, 06:19 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

এনডিটিভির খবরে বলা হয়, শুক্রবার দক্ষিণ দিল্লির দক্ষিণপুরী এলাকায় সমর্থকদের সঙ্গে করমর্দন করার সময় একজন অকস্মাৎ কেজরিওয়ালের পিঠে ঘুষি মারেন। পরে আম আদমির কর্মীরা হামলাকারীকে ধরে চড়থাপ্পড় দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

নিজের ওপর হামলা হলেও কেজরিওয়াল হামলাকারীর প্রতি সহিংস আচরণ না করতে সমর্থকদের নির্দেশ দেন।তিনি বলেন,“আমাদের ধর্ম আমাদেরকে অহিংসতার কথা শেখায়। আমরা যদি হাত তুলি তবে আন্দোলন ব্যর্থ হবে।”গত মাসেও হারিয়ানায় এক ব্যক্তি কেজরিওয়ালের গাড়িতে উঠে তার ঘাড়ে ঘুষি মারেন। এছাড়া উত্তর প্রদেশের বারানসিতে নিজ নির্বাচনী এলাকায়ও তার ওপর কালি ও মবিল ছুড়ে মারার ঘটনা ঘটে।বারানসিতে লোকসভা নির্বাচনে প্রধান বিরোধী দল বিজেপি’র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়ছেন কেজরিওয়াল।সম্প্রতি তার ওপর বারবার হামলা হলেও এসব ঘটনায় তার সমর্থকরা যাতে পাল্টা সহিংসতা না দেখায় সে বিষয়ে বার বার সতর্ক করছে তিনি।