ভারতে দুটি ট্রেনের সংঘর্ষে নিহত ২
ভারতের উত্তর প্রদেশে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্ততপক্ষে ২ জন নিহত ও ডজনেরও বেশি আহত হয়েছেন।
বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে কর্মকর্তাদের বরাতে এনডিটিভি জানিয়েছে।লক্ষ্ণৌ থেকে ৪১০ কিলোমিটার দূরে শোনেভদ্রের ওবরা রেলস্টেশনে এই দুর্ঘটনা ঘটে।সংশ্লিষ্ট কর্কর্তারা বলছেন, সবুজ সংকেত না পাওয়ার কারণে বারানসি-শক্তিনগর নামে আন্তঃনগর ট্রেনটি স্টেশনটি থেকে একটু দূরে অবস্থান করছিল। ঠিক এ সময় যাত্রীবাহী কান্তি ট্রেনটি দাঁড়ানো আন্তঃনগর ট্রেনটির ওপর আঘাত হানে।ঘটনাস্থলেই দুইজন যাত্রী মারা যায়। বেশকয়েকজন গুরুতর আহত হন। তাদের কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
