কায়রোয় কয়েক দফা বোমা বিস্ফোরণে নিহত ২
মিশরের রাজধানী কায়রোয় সিরিজ বোমা বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছে।
বুধবার কায়রো বিশ্ববিদ্যালয়ের কাছে এ বিস্ফোরণের দায় কেউ স্বীকার করেনি।মিশরের স্বাস্থ্যমন্ত্রণালয় জানায়, বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি গাছের নিচে বোমাগুলো পুঁতে রাখা হয়েছিল। বুধবার পুলিশ সেখানে দায়িত্ব পালনকালে বোমাগুলো বিস্ফোরিত হয়।গত জুলাইয়ে দেশটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতির পর ইসলামপন্থি দল ও আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ চলছে।সেনা তত্ত্বাবধানে চলা অন্তর্বর্তী সরকারের অধীনে আগামী মে মাসে নতুন করে প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষণার পর আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর বড় ধরনের হামলার খবর এল।
