২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে নতুন করে সরকার বিরোধী বিক্ষোভ

থাইল্যান্ডে সিনেট নির্বাচনের একদিন আগে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেছে সরকার বিরোধীরা।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2014, 10:25 PM

Updated : 01 Sep 2026, 12:42 PM

শনিবার লুমিনি পার্ক থেকে প্ল্যাকার্ড ও বিভিন্ন ব্যানার নিয়ে ব্যাংকের রাজপথে চলে আসে বিক্ষোভকারীরা। তবে বেক্ষোভ চলাকালে বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

ইংলাকের একজন নিরাপত্তা উপদেষ্টা রয়টার্সকে বলেন, মিছিলটি শান্তিপূর্ণ ও খুবই সুশৃঙ্খল ছিল। মিছিল শেষে বিক্ষোভকারীরা এখন পার্কে তাদের অবস্থান শিবিরের দিকে চলে যাচ্ছে।”

বিক্ষোভকারীরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয় অতিক্রম করার সময় একটি গ্রেনেডের বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। কারা বিস্ফোরণ ঘটিয়েছে তাও নিশ্চিত হতে পারেনি পুলিশ।

সাবেক প্রধানমন্ত্রী থাকসিনের বোন ইংলাক সিনাওয়াত্রার পদত্যাগ দাবিতে থাইল্যান্ডে দীর্ঘদিন ধরে বিক্ষোভ চলছে। বিক্ষোভের মধ্যেই গত ফেব্রুয়ারিতে সেখানে আগাম নির্বাচন অনুষ্ঠিত হয়। বিরোধী দলের বর্জনের কারণে নির্বাচন ব্যাপকভাবে বিঘ্নিত হয়।

ইংলাক বিরোধীদের অভিযোগ তিনি সাবেক প্রধানমন্ত্রীর ইশারাতেই দেশ পরিচালনা করছেন এবং প্রশাসনের বিভিন্ন স্তরে সংস্কারের মাধ্যমে প্রশাসনকে নিজের পক্ষে আনার চেষ্টা চালাচ্ছেন।

গত নভেম্বর থেকে শুরু হওয়া টানা সরকার বিরোধী বিক্ষোভে অন্তত ২৩ জন নিহত হয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হচ্ছে।

বিক্ষোভকারীরা জাতীয় নির্বাচন আয়োজনের আগে প্রশাসন থেকে থাকসিনের প্রভাব দূর করতে রাজনীতিক ও নির্বাচন পদ্ধতির চাচ্ছে।

সুথেপ থাগসুবান সাংবাদিকদের বলেন, “আমরা এই নির্যাতনকারী শাসকদের মানবো না। থাইল্যান্ডে থাকসিন ও ইংলাকের কোনো জনপ্রিয়তা নেই।”

প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা তার পদত্যাগ চেয়ে বিরোধীদের দাবি বার বার উপেক্ষা করেছেন। তবে দেশের দুর্নীতি দমন কমিশনের অভিযোগসহ বেশ কয়েকটি আইনি বাধার মুখে পড়েছেন তিনি।