২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিমিয়ার গণভোট বেআইনি : জাতিসংঘ

ইউক্রেইন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ায় যোগ দেয়া প্রশ্নে ইউক্রেইনের রুশ সংখ্যাগরিষ্ঠ স্বায়ত্বশাসিত অঞ্চল ক্রিমিয়ায় অনুষ্ঠিত গণভোটকে বেআইনি বলে রায় দিয়েছে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2014, 02:37 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণা পরিষদে ইউক্রেইন প্রস্তাবিত ও পশ্চিমা দেশগুলো সমর্থিত এক প্রস্তাবে গণভোটকে বেআইনি ঘোষণার প্রস্তাব করা হলে তাতে অধিকাংশ সদস্য রাষ্ট্র সমর্থন জানায় বলে দ্য ডন জানিয়েছে।তবে সাধারণ অধিবেশনে প্রস্তাবটি পাশ হলেও এটি মানার কোনো বাধ্যবাধকতা নেই। এই প্রস্তাব পাশের মাধ্যমে এ বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের সাধারণ মনোভাব প্রকাশিত হয়েছে।সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে প্রস্তাবটির পক্ষে ভোট দেয় ১০০টি রাষ্ট্র, বিপক্ষে ভোট দেয় ১১টি রাষ্ট্র, আর ২০টিরও বেশি দেশ ভোট দানে বিরত থাকে।প্রস্তাবটি পেশ করে ইউক্রেইন এটি সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায়।নিজ দেশের ভূখণ্ডে ভবিষ্যত রুশ আগ্রাসনকে নিরুৎসাহিত করতে প্রস্তাবটি বিশ্ব সম্প্রদায়ের মনোভাবের একটি প্রদর্শনী হিসেবে কাজ করবে বলে আশা করছে ইউক্রেইন।প্রস্তাবটি বিপুল ভোটে পাশ হওয়ায় সন্তোষ প্রকাশ করে সাধারণ পরিষদকে ইউক্রেইনের অস্থায়ী পররাষ্ট্রমন্ত্রী বলেন, “পরবর্তী আগ্রাসনকে রোধ করতে আজকের এই শক্তিশালী সমর্থন সাহায্য করবে, এ বিষয়ে আমি অত্যন্ত অনুপ্রাণিত।”“আমাদের আইনকে চ্যালেঞ্জ করে ক্রিমিয়ায় যা হয়েছে ভবিষ্যতে আন্তর্জাতিক সম্প্রদায় এ ধরনের কোনো বিষয়কে সমর্থন করবে না, এই জরুরি বার্তাটি এই ভোটের মাধ্যমে দেয়া গেছে,” যোগ করেন তিনি।রাশিয়াকে একঘরে দেখানোর জন্য পশ্চিমা দেশগুলো প্রস্তাবের পক্ষে শক্তিশালী সমর্থনের জন্য ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়েছিল। তবে অনেক দেশই অধিবেশনে অনুপস্থিত থাকবে এমন আশঙ্কাও করছিল তারা।এরপরও ২০০৯ সালে সঙ্কটের সময় একই ধরনের এক প্রস্তাব থেকে এবারের প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে বেশি।ইউক্রেইনের তৈরি প্রস্তাবটির ভাষা যথেষ্ট নমনীয় ছিল। প্রস্তাবের কোথাও রাশিয়া নাম উল্লেখ করে কিছু বলা হয়নি।এর আগে ১৯ মার্চ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের পেশ করা একই ধরনের একটি প্রস্তাবে ভেটো দিয়েছিল রাশিয়া। ওই অধিবেশনে চীন অনুপস্থিত ছিল, আর বাকী ১৩ সদস্য প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছিল।এবারও চীনসহ ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও দক্ষিণ আমেরিকার অনেকগুলো দেশ অধিবেশনে অনুপস্থিত ছিল।নেটোভুক্ত দেশগুলো ও পশ্চিমা শক্তিগুলো প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। বিপক্ষে ভোট দেয় আর্মেনিয়া, বেলারুশ, বলিভিয়া, কিউবা, উত্তর কোরিয়া, রাশিয়া, নিকারাগুয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা এবং জিম্বাবুয়ে।ইসরায়েল ও ইরান ভোট দেওয়া থেকে বিরত থাকে।