২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিকূল আবহাওয়ায় বিঘ্নিত বিমান অনুসন্ধান

প্রতিকূল আবহাওয়ায় বন্ধ হয়ে গেছে মালয়েশিয়ার নিখোঁজ বিমানের সম্ভাব্য ধ্বংসাবশেষ অনুসন্ধানের কাজ। ফলে স্যাটেলেইটে ধরা পড়া নতুন বস্তুর ছবি দেখে বিমানটি খুঁজে বের করার আশা ক্ষীণ হয়ে পড়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2014, 06:56 PM

Updated : 01 Sep 2026, 12:41 PM

২৪ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল বুধবার অনুসন্ধানের কাজ শুরু হলেও খারাপ আবহাওয়ার কারণে কোনোকিছু দৃশ্যমান না হওয়ায় বৃহস্পতিবার খোঁজাখুঁজি ফের বন্ধ করা হয়েছে।আন্তর্জাতিক অনুসন্ধানকারী দল ১১ টি সামরিক ও বেসামরিক বিমান এবং ৫ টি জাহাজ নিয়ে অনুসন্ধান চালাচ্ছে। জাহাজগুলো খারাপ আবহাওয়ার মধ্যেও অভিযান চালানোর চেষ্টা করছে।একটি থাই স্যাটেলাইটে দক্ষিণ ভারত মহাসাগরে নতুন ৩শ’ বস্তুর দেখা মিলেছে। ফ্রান্সের স্যাটেলাইটে নতুন ১২২ টি বস্তু দেখা যাওয়ার পর থাই স্যাটেলাইটে নতুন ছবিগুলো তোলা হয়েছে ২৪ মার্চ।

গত ৮ মার্চ কুয়ালা লামপুর থেকে বেইজিং যাওয়ার পথে মাঝ আকাশে ২৩৯ আরোহীসহ হারিয়ে যায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটি।

প্রায় ১৮ দিন ধরে ভারত মহাসাগরের বিস্তৃর্ণ এলাকায় খোঁজাখুঁজি করেও এর কোনো হদিস মেলেনি। ভারত মহাসাগরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দুর্গম এলাকায় বিমানের কয়েকটি ধ্বংসাবশেষের চিহ্ন মিললেও খারাপ আহ্বাওয়ার কারণে এর কাছে যাওয়া যায়নি।

একদিন আগে সংবাদ সম্মেলন করে বিমানটি ভারত মহাসগরে বিলীন হওয়ার চূড়ান্ত খবর দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

এরপরই ফ্রান্সভিত্তিক সংস্থা এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস সোমবার দক্ষিণ ভারত মহাসাগরের চারশ’ কিলোমিটার এলাকায় ওই বিমানের ১২২টি সম্ভাব্য ধ্বংসাবশেষের খবর দেয়।