বারানসিতে কেজরিওয়ালের মুখে কালি
ভারতে সাড়া জাগানো আম আদমি পার্টি বা (আপ) এর নেতা অরবিন্দ কেজরিওয়ালকে লক্ষ্য করে ডিম ও কালি ছুঁড়েছে বিরোধীরা।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির সমর্থকেরা একাজ করেছে বলে জানিয়েছে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’।পত্রিকাটি জানায়, মঙ্গলবার বারানসির কাশী বিশ্বনাথ মন্দিরের বাইরে কেজরিওয়ালের গাড়ি লক্ষ্য করে প্রথম ডিম ছুড়ে মারা হয়। এর পরপরই ছোড়া হয় কালি।এ কালি গিয়ে লাগে কেজরিওয়ালের মুখে এবং পোশাকে। তার সঙ্গে থাকা দলের ঊর্ধ্বতন নেতা মনীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিংয়ের কাপড়েও কালির ছিটা লাগে।হিন্দু বাহিনী সেনারিএক সদস্য কালি ছুড়েছে বলে জানায় কয়েকটি সূত্র। ডিম ও কালি ছুঁড়ে মারার সময় কেজরিওয়ালের বিরুদ্ধে এবং মোদির সমর্থনে বিভিন্ন স্লোগানও দিয়েছে বিজেপি সমর্থকরা।বিক্ষোভকারীরা কেজরিওয়ালকে হিন্দুদের পবিত্র শহর ছেড়েও চলে যেতে বলে।
‘মোদির বিরুদ্ধে প্রার্থী হবেন কেজরিওয়াল’
