যুক্তরাষ্ট্রে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৮
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের উত্তরপশ্চিম এলাকায় একটি জাতীয় সড়কপথে ভূমিধসে অন্তত ছয়টি বাড়ি বিধ্বস্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্ততপক্ষে ১৮ জন।
শনিবার ওয়াশিংটনের ক্যাসকেড পর্বতমালার পাদদেশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজ্যটির কর্মকর্তারা।ওয়াশিংটন রাজ্য পুলিশ কর্মকর্তা মার্ক ফ্রান্সিস বলেছেন, সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে তৈরি হওয়া কাঁদা সিয়াটলের উত্তরে অসোর কাছেন জাতীয় সড়কপথ ৫৩০ এর একটি অংশ ঢেকে দিয়েছে।ফ্রান্সিস জানিয়েছেন, ধসে পড়া কাদার কারণে স্থানীয় স্টিলাগুয়ামিশ নদীর প্রবাহ বন্ধ হয়ে বন্যা দেখা দেয়ায় পরিস্থিতি আরো জটিল রূপ নিয়েছে।জাতীয় সড়কপথটি উভয় দিক থেকে বন্ধ করে দেয়া হয়েছে।এ দুর্যোগের পর ওয়াশিংটনের গভর্নর জে ইনস্লে রোববার উপদ্রুত এলাকা পরিদর্শন করেন। তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, “আমার মনে হচ্ছে আমাদের কিছু মর্মান্তিক খবর পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে।”
