২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিমিয়ায় দুটি নৌ-ঘাঁটি রাশিয়ার দখলে, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরে ইউক্রেইনের নৌ-ঘাঁটির সদরদপ্তরসহ দুটো ঘাঁটি দখল করেছে রাশিয়ার সেনারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2014, 08:59 PM

Updated : 01 Sep 2026, 12:38 PM

এর মধ্য দিয়ে রাশিয়া রাজনৈতিক ও অর্থনৈতিক দিকে থেকে একঘরে হওয়ার অন্ধকার পথে পা বাড়িয়েছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।বুধবার সেভাস্তোপোলে ইউক্রেইনের নৌ ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়ার পতাকা ওড়ায় রুশ সেনারা। ইউক্রেইনের বহু সামরিক কর্মকর্তা ঘাঁটি ছেড়ে চলে যায়। ইউক্রেইনের নৌ বাহিনী প্রধান শেরহি হায়দুক আটক হন।অন্যদিকে, ক্রিমিয়ার সিমফারোপোলের প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে বাকচিসারায় ঘাঁটিও দখল করে রুশ সেনারা। তারা ঘাঁটিতে প্রবেশ করে সবাইকে চলে যেতে বলে। ইউক্রেইনের নৌবাহিনীর এক মেজর একথা জানান।ক্রিমিয়াকে রাশিয়ায় অন্তর্ভুক্ত করার চুক্তি সইয়ের একদিন পরই নাটকীয়ভাবে ইউক্রেইনের নৌ-ঘাঁটি দখলের এ ঘটনা ঘটে।এ ঘটনা ছাড়াও ক্রিমিয়ায় ইউক্রেইনের সামরিক কর্মকর্তার ওপর সশস্ত্র হামলার ঘটনা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, রাশিয়া অন্ধকার পথে চলতে থাকলে তারা বিশ্বে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে আরো বিচ্ছিন্ন হয়ে পড়বে।