২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিমিয়ার ঘাঁটিতে ইউক্রেইনের সামরিক কর্মকর্তা নিহত

ক্রিমিয়ার সামরিক ঘাঁটিতে হামলায় এক কর্মকর্তা নিহত হওয়ার খবর জানিয়েছে ইউক্রেইনের সামরিক বাহিনী। রাশিয়াপন্থি বাহিনী ফেব্রুয়ারিতে ক্রিমিয়ার দখল নেয়ার পর এ ধরনের মৃত্যুর ঘটনা এটিই প্রথম।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 12:09 AM

Updated : 01 Sep 2026, 12:38 PM

এ ঘটনায় সিমফারোপোলের ঘাঁটিতে সব সেনাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ক্রিমিয়ার নেতারা এ উপদ্বীপকে রাশিয়ার অন্তর্ভুক্ত করে নেয়ার চুক্তি সইয়ের পরপরই সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটল।ইউক্রেইনের প্রতিরক্ষামন্ত্রণালয় বলেছে, সিমফারোপোল ঘাঁটির একটি পার্কে দায়িত্বে নিয়োজিত থাকাকালে নিহত হন ওই সামরিক কর্মকর্তা। তার সঙ্গে আরেকজন সেনা সদস্য আহত হয়েছেন।মন্ত্রণালয়ের মুখপাত্র ভ্লাদিস্লাভ সেলেজনয়োভ বলেছেন, পুরোপুরি সশস্ত্র এবং অপরিচিত একটি বাহিনী হামলা চালিয়েছে। হামলাকারীদের মুখমণ্ডল আবৃত ছিল। ইউক্রেইন তাদের পরিচয়পত্র, অস্ত্র এবং অর্থ জব্দ করেছে।ইউক্রেইনের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আরসেনি ইয়াতসেনিয়াক জরুরি এক সরকারি বৈঠকে বলেছেন, সংঘাত রাজনৈতিক থেকে সামরিক পর্যায়ে মোড় নিচ্ছে।তিনি বলেন, “রুশ সেনারা ইউক্রেইনের সামরিক কর্মকর্তাদেরকে গুলি করতে শুরু করেছে। এটি যুদ্ধাপরাধ”।ওদিকে, ক্রিমিয়ার বার্তা সংস্থার খবরে অন্য একটি বিচ্ছিন্ন ঘটনায় সিমফারোপোলেই রাশিয়াপন্থি একজন প্রতিরক্ষা কর্মকর্তা গুলিতে নিহত হওয়ার কথা জানানো হয়েছে। তবে খবরটি নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি।