২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ কথা বলেছিলেন নিখোঁজ বিমানের কো-পাইলট

নিখোঁজ মালয়েশিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটি থেকে সর্বশেষ কথা বলেছিলেন বিমানটির কো-পাইলট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 10:58 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমাদ আহমেদ জউহারি ইয়াহিয়া সোমবার এ খবর জানিয়েছেন।

বিমানটি নিখোঁজ হয়ে যাওয়ার আগে সর্বশেষ যে বার্তা পাঠিয়েছিল তা ছিল- “সব কিছু ঠিক আছে, শুভ রাত্রি।”  শেষ এ কথাটি কে বলেছিল বলে ধারণা করা হচ্ছে জানতে চাইলে জউহারি বলেন, প্রাথমিক তদন্তে বিমানটি থেকে রেকর্ডকৃত শেষ বার্তয় মূলত কো-পাইলটেরই কথা বলার আভাস পাওয়া গেছে।

তবে বিমানটির সংকেত পাঠানোর গুরুত্বপূর্ণ সিস্টেম বন্ধ হয়ে যাওয়ার আগে নাকি পরে এ শেষ বার্তা এসেছিল তা স্পষ্ট নয়। কর্মকর্তাদের ধারণা যোগাযোগ ব্যবস্থা ইচ্ছাকৃতভাবেই অচল করে দেয়া হয়েছিল।

২৩৯ আরোহীবাহী বোয়িং ৭৭৭ বিমানটি গত ৮ মার্চ ভোররাতে কুয়ালা লামপুর থেকে উড্ডয়নের এক ঘন্টা পর হারিয়ে যায়।

পুলিশ বিমানের ক্যাপ্টেন জাহারিয়ে শাহ এবং কো পাইললট ফারিক আব্দুল হামিদের বাড়িতে তল্লাশি চালিয়েছে। বিমানটি নিখোঁজ হওয়ার পেছনে ক্যাপ্টেনের আত্মহত্যার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা।

বিমানটি কুয়ালা লামপুর থেকে বেইজিংয়ের পথে ছেড়ে যায় স্থানীয় সময় রাত ১২ টা ৪০ মিনিটে। এরপর রাত ১ টা ১৯ মিনিটে ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে বিমানের যোগযোগ বন্ধ হয়ে যায়।

বিমানটি থেকে শেষ সংকেত পাওয়া যায় ১ টা ৭ মিনিটে। এরপর কখন বিমানটির কম্যুনিকেশন্স অ্যাড্রেসিং অ্যান্ড রিপোর্টিং সিস্টেম বা (এসিএআরএস) ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়েছিল তা জানা নেই বলে জানান জউহরি।

বিমানটি ‘ছিনতাই’ হয়েছে : মালয়েশিয়া