২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান খুঁজতে আরো দেশের সহায়তা চেয়েছে মালয়েশিয়া

মধ্য এশিয়া থেকে দক্ষিণ ভারত মহাসাগর পর্যন্ত বিস্তীর্ণ এলাকাজুড়ে নিখোঁজ বিমান খোঁজার জটিল অভিযানে আরো দেশের সহায়তা চেয়েছে মালয়েশিয়া।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2014, 08:02 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

এ পর্যন্ত ২৫ টি দেশ অভিযানে অংশ নিয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার কর্মকর্তরা।তারা জানান, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তুর্কেমেনিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, চীন, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং ফ্রান্সের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।বিমান খোঁজার জন্য স্যাটেলাইট উপাত্ত এবং বিশ্লেষণসহ সাগরে, মাটিতে এবং আকাশে অনুসন্ধানে সহায়তা করার জন্যও অনুরোধ জানানো হচ্ছে বলে জানান কর্মকর্তারা।মালয়েশিয়ার পরিবহণমন্ত্রী হিসামুদ্দিন হুসেইন বলেছেন, ইতোমধ্যেই জটিল হয়ে ওঠা অনুসন্ধান অভিযান এখন আরো বেশি জটিল আকার ধারণ করেছে।এশিয়ার কয়েকটি দেশের নেতাদেরকে ব্রিফিং দিয়ে হিসামুদ্দিন বিমান অনুসন্ধানকাজে এক নতুন অধ্যায় শুরু হচ্ছে বলে মন্তব্য করেন।তিনি বলেন, “শনিবার যে তথ্য পাওয়া গেছে তাতে আরো অনেক ধারণা মিলেছে। এখন নতুনরা আমাদের সহায়তায় এগিয়ে এসে আরো বেশি সম্ভাবনাময় জায়গা খুঁজে বের করে অনুসন্ধানকাজ সংক্ষিপ্ত করে আনবে বলে আমরা আশা করি।বোয়িং কোম্পানির তৈরি ৭৭৭ মডেলের অত্যাধুনিক এই বিমানটি ৮ মার্চ, শনিবার দিনের শুরুতে রাত ১২টা ৪০ মিনিটে কুয়ালা লামপুর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়। বিমানটির চীনের স্থানীয় সময় ভোর সাড়ে ছয়টায় বেইজিং বিমানবন্দরে নামার কথা ছিল।কিন্তু কুয়ালা লামপুর ছেড়ে আসার এক ঘন্টার মধ্যেই কন্ট্রোল টাওয়ারের রেডারের পর্দা থেকে বিমানটি উধাও হয়ে যায়। ককপিটের সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় বিমানটিতে ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিল।