২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞার তালিকায় দুটি রুশ ফার্মের সিইও

ক্রিমিয়া সঙ্কটের কারণে রাশিয়ার ওপর ইইউ এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন সবচেয়ে বড় দুটি রুশ ফার্মের প্রধান নির্বাহী কর্মকর্তারা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2014, 09:58 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

আগামী সপ্তাহে তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে শুক্রবার জানিয়েছে জার্মানির একটি পত্রিকা। রাশিয়ার প্রভাবশালী কর্মকর্তাদের ওপর এটি অপ্রত্যাশিতরকম কঠোর পদক্ষেপ।মস্কো শুক্রবার ক্রিমিয়ায় আরো সেনা এবং সাঁজোয়া যানের সমাবেশ ঘটিয়েছে এবং ইউক্রেইনের অন্যান্য অংশে নতুন করে আগ্রাসনের হুমকি দিয়েছে। পশ্চিমাদের হুঁশিয়ারির তোয়াক্কা না করে একের পর এক আগ্রাসী পদক্ষেপ নিচ্ছে মস্কো।এ পরিষ্থিতিতে ইউরোপীয় কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, ইইউ ৫ পাতার একটি নিষেধাজ্ঞার তালিকায় ১২০ থেকে ১৩০ জন রুশ কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত করেছেন। তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করাসহ সম্পদ জব্দ করা হবে।আগামী সপ্তাহে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার শুরুতে আরো বেশি সংখ্যক রুশকে এর আওতাভুক্ত করা হবে কিনা তা নিয়ে এখনো বিতর্ক করছেন কর্মকর্তারা।