পুতিনের আলোচনা প্রস্তাব প্রত্যাখ্যান কেরির
ইউক্রেইন নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
ইউক্রেইন সঙ্কট নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে মস্কো সাড়া না দেয়া পর্যন্ত আলোচনায় নারাজ তিনি।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ কে কেরি বলেন, ক্রিমিয়ায় মস্কোর সামরিক হস্তক্ষেপ যে কোনো আলোচনাকেই অত্যন্ত কঠিন করে তুলেছে।যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, ক্রিমিয়ার ভবিষ্যৎ প্রশ্নে গণভোট পরিকল্পনামাফিক অনুষ্ঠিত হলে কথা বলার আর তেমন কিছু থাকবে না।আগামী রোববার অনুষ্ঠিত হবে এ গণভোট। ইউক্রেইন এবং পশ্চিমা বিশ্ব একে অবৈধ আখ্যা দিয়েছে।ইউক্রেইন সঙ্কটের যে কোনো কূটনৈতিক সমাধানের জন্য আগামী কয়েকটি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্তত যে কোনো সময়ে এমন একটি সমাধান আসতে পারে। কিন্তু খুব বেশির আশাব্যাঞ্জক কিছুও দেখা যাচ্ছে না।রাশিয়া সোমবার জানায়, তারা আলোচনার মাধ্যমে ইউক্রেইন সঙ্কট সমাধানের মার্কিন পরিকল্পনার বিরপীতে একটি খসড়া পরিকল্পনা তৈরি করছে।মস্কো ইউক্রেইনের নতুন পশ্চিমা-সমর্থিত সরকারের নিন্দা জানিয়েছে এবং তা মেনে নেয়া যায় না বলে মন্তব্য করেছে। মস্কো এরই মধ্যে সেনা পাঠিয়ে ক্রিমিয়ায় নিয়ন্ত্রণ জোরদার করেছে।
