২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের হদিস পেতে মালয়েশিয়াকে চীনের তাগাদা

মালয়েশীয় এয়ারলাইনসের নিখোঁজ বিমানের হদিস পেতে অনুসন্ধান কাজে মালয়েশিয়াকে আরো তৎপর হওয়ার তাগাদা দিয়েছে চীন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 09:01 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

বিমানটির বেশির ভাগ যাত্রীই চীনের নাগরিক হওয়ায় তাদের ভাগ্য নিয়ে উৎকন্ঠিত বেইজিং বলেছে, মালয়েশিয়া কর্তৃপক্ষের আরো জোরেসোরে অনুসন্ধান চালানো প্রয়োজন।চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র কিন গ্যাং বলেন, “বিমানটির হদিস পেতে মালয়েশিয়ার কাছে আরো জোর চেষ্টা চালানোর দাবি কিংবা আহ্বান জানানোটা আমাদের দায়িত্ব। যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত শুরু করুন এবং প্রাসঙ্গিক সব তথ্য সঠিকভাবে সময়মতো চীনকে দিন”।গত শনিবার থেকে নিখোঁজ মালয়েশিয়া এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান বোয়িং -৭৭৭। ২৩৯ জন আরোহী নিয়ে নিয়ে বিমানটি কুয়ালালামপুর থেকে যাত্রা করে বেজিংয়ের উদ্দেশে। মাঝপথে দক্ষিণ চিন সাগরের ওপর হঠাত্ই উধাও হয়ে যায়। রেডার থেকে সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই শুরু হয় অনুসন্ধানকাজ। কোনো খোঁজ মেলেনি এখনো।কর্তৃপক্ষ মালাক্কা প্রণালী এবং দক্ষিণ চীন সাগরের আরো বিস্তীর্ণ অঞ্চলজুড়ে অনুসন্ধান চালাচ্ছে। কোনো বিপদ সংকেত না পাঠিয়েই বিমান নিখোঁজ হয়ে যাওয়ায়, ঘটনাটি নিয়ে সৃষ্টি হয়েছে সন্দেহ, মালয়েশিয়ান এয়ারলাইন্সের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে৷বিমানের যাত্রীদের অন্তত ১৫২ জন চীনের, ৩৮ জন মালয়েশিয়ার, ৭ জন ইন্দোনেশিয়ার, ৬ জন অস্ট্রেলিয়ার, ৫ জন ভারতের, ৪ জন ফ্রান্সের এবং ৩ জন যুক্তরাষ্ট্রের নাগরিক। তাদের আত্মীয়স্বজনদেরকে সবচেয়ে খারাপ কোনকিছুর জন্যই মানসিকভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে।তবে দিনে পর দিন পেরোতে থাকলেও বিমনটির হদিস পাওয়া না যাওয়ায় ধৈর্য্যের বাঁধ ভেঙে পড়ছে বলে জানিয়েছেন বিবিসি’র সংবাদদাতারা।চীনের উদ্বেগকে আমলে নিয়ে মালয়েশিয়া কর্তৃপক্ষ উদ্বিগ্ন পরিবারের সদস্যদেরকে ফের কুয়ালা লামপুরে যেতে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যাতে তারা কাছে থেকে অনুসন্ধান কাজ প্রত্যক্ষ করতে পারে। তবে মালয়েশিয়ায় গিয়ে অপেক্ষা করে থাকা ছাড়া কোনো কাজ নেই বলে অনেক পরিবারই সেখনে যেতে উৎসাহিত হচ্ছে না।ভিয়েতনাম, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্রের ৪০ টি জাহাজ এবং ৩৪ টি বিমান সন্ধানকাজ চালাচ্ছে। কিন্তু বিমান বা বিমানের ধ্বংসাবশেও খুঁজে পাওয়া যায়নি৷সোমবার ভিয়েতনামের বিমান থেকে সমুদ্রে ভাসমান হলুদ একটি বস্তু দেখা গেছে বলে জানানো হয়৷ বস্তুটি নিখোঁজ বিমানের দরজা বা তার মধ্যে থাকা ছোট্ট ডিঙি নৌকার অংশ হতে পারে বলে ধারণা করা হলেও, পরে এ তথ্য সত্য নয় বলে জানা যায়৷তবে যুক্তরাষ্ট্রের ৭ম নৌবহরের কমান্ডার উইলিয়াম মার্কস আশা প্রকাশ করে বলেছেন, পানিতে বিমানের ব্ল্যাকবক্স পাওয়া যেতে পারে। কিন্তু ব্যাপক তল্লাশির পরও রাডারে এ পর্যন্ত কোনো সংকেতই ধরা পড়েনি।ভিয়েতনামের কাছে সাগরে শনিবার দীর্ঘ তেলের স্তর দেখা যাওয়ার খবরে তা নিখোঁজ বিমান থেকে পড়েছে বলে দাবি উঠলেও সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। বিমানটির কি ঘটেছে সে সম্পর্কে এখনো কোনো ধারনাই দিতে পারছেন না কর্মকর্তারা।বিমানটি উধাও হওয়ার আগে ফেরার চেষ্টা করেছিল- রাডারে এমন সঙ্কেত পাওয়ার পর আরো বিস্তৃত পরিসরে সন্ধানকাজ চালানো হচ্ছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার সামরিক কর্মকর্তারা।