২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তৃণমূল নেতার কাছে ৪৫ কেজি সোনা

পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের এক নেতার কাছ থেকে ৪৫ কেজি সোনা উদ্ধার করেছে ভারতের রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 06:04 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

এটাই পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় সোনার চালান ধরা পড়ার ঘটনা।

নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার বাংলাদেশের সীমান্তবর্তী চব্বিশ পরগণা জেলার তৃণমূল নেতা আব্দুল বারিক বিশ্বাস ও তার গাড়ি চালক মোকসেদ মণ্ডলকে ৪৫ কেজি সোনার বার ও বিস্কুটসহ আটক করা হয়েছে।

তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল বারিক বিশ্বাস। ছবি: টোয়েন্টিফোরঘণ্টা ডটকম

তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল বারিক বিশ্বাস

তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল বারিক বিশ্বাস। ছবি: টোয়েন্টিফোরঘণ্টা ডটকম

বাংলাদেশ থেকে সোনার এ চালান গেছে বলে ধারণা করছেন গোয়েন্দারা। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওই কর্মকর্তা।

তৃণমূল কংগ্রেসের উত্তর চব্বিশ পরগণা জেলা পরিষদের সদস্য গোলাম বিশ্বাসের ভাই আব্দুল বারিককেও দলীয় সভা-সমাবশে নিয়মিত দেখা যায়।

এই জেলার তৃণমূল নেতাদের সঙ্গে বাংলাদেশের ‘মৌলবাদী গোষ্ঠীগুলোর’ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ পশ্চিমবঙ্গের বিরোধী দল বামফ্রন্টের।

বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর অভিযোগ, বাংলাদেশের ইসলামী উগ্রপন্থীরা গ্রেপ্তার এড়াতে পশ্চিমবঙ্গে পালিয়ে এলে তৃণমূল নেতারা তাদের আশ্রয় দিচ্ছেন।

এর আগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ভারতে পাকিস্তানি দূত সালমান বশিরের সঙ্গে তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক নিয়ে প্রশ্ন তোলেন।

“পাকিস্তান নয়, বাংলাদেশ আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তিনি বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্কের ক্ষতি করে পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা করছেন,” বলেন বুদ্ধদেব।