২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিমিয়া: রাশিয়াকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

ইউক্রেইন থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করার যে কোনো প্রচেষ্টা কূটনীতির দরজা বন্ধ করে দেবে বলে রাশিয়াকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2014, 03:11 PM

Updated : 01 Sep 2026, 12:34 PM

শনিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ক্রিমিয়াকে ইউক্রেইনের অংশ দাবী করে অঞ্চলটিতে রুশ সেনা সংখ্যা না বাড়ানোর জন্য রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে বলেছেন, জানিয়েছে বিবিসি।যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ল্যাভরভের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কেরি।ওই কর্মকর্তা বলেন, “কেরি ইউক্রেইনের ক্রিমিয়া বা অন্য কোথাও সেনা মোতায়েন করা ও উস্কানি দেয়া অব্যাহত রাখলে এবং ইউক্রেইন থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলে কূটনীতিক আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ হারাবে রাশিয়া।”এর আগে, ইউক্রেইনের সঙ্কট গভীর হয়ে ওঠার প্রেক্ষিতে বিষয়টি নিয়ে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।এদিকে, ক্রিমিয়ায় নিরস্ত্র আন্তর্জাতিক পরিদর্শকদের একটি দল ও ইউক্রেনের একটি পর্যবেক্ষণ বিমানকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি বর্ষণ করা হয়েছে। এতে করে দ্য অর্গানাইজেশন ফর সিকিউরিটি এন্ড কোঅপারেশন ইন ইউরোপ (ওএসসিই) এর পরিদর্শক দল ক্রিমিয়ায় প্রবেশ না করে ফিরে গেছে।ক্রিমিয়ার আর্মিনাস্কের ওই ঘটনায় কেউ আঘাত পায়নি বলে জানিয়েছে ওএসসিই।এটি নিয়ে তৃতীয়বারের মতো রুশপন্থী সেনাদের নিয়ন্ত্রণে থাকা ক্রিমিয়ায় প্রবেশ করার মুখে ফিরে গেলো ওএসসিই’র পরিদর্শকরা।ক্রিমিয়া উপদ্বীপে নিজ সামরিক অবস্থান আরো সংহত করেছে রাশিয়া। অপরদিকে, রুশপন্থী ক্রিমিয়ার কর্তৃপক্ষ ইউক্রেইন থেকে বিচ্ছিন্ন হয়ে ক্রিমিয়ার রাশিয়ায় যোগদান নিয়ে ১৬ মার্চ গণভোট আয়োজন করতে যাচ্ছে।ভূ-রাজনৈতিক কারণে “কৃত্রিমভাবে” ইউক্রেইনের সঙ্কট তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার স্বার্থ রক্ষা ও ক্রিমিয়ার বসবাসরত জাতিগত রুশদের রক্ষার অধিকার তার রয়েছে।