‘মাছি খেয়ে ৩ সপ্তা’
জার্মানির এক পর্যটক অস্ট্রেলিয়ার জনবিরল অঞ্চলে ঘুরতে ঘুরতে হারিয়ে গিয়েছিলেন। সেখানে কোন খাবার না পেয়ে শেষ পর্যন্ত মাছি খেয়ে জীবনধারণ করেন।
তিন সপ্তা এভাবে বেঁচে থাকার পর তাকে উদ্ধার করা সম্ভব হয় বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।২৬ বছর বয়সী দানিয়েল দুজিস চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি কুইন্সল্যান্ডের পশ্চিমমধ্যাঞ্চলে ঘুরতে গিয়ে হারিয়ে যান।বৃহস্পতিবার তাকে এক মটরসাইকেল আরোহী উদ্ধার করে নিয়ে আসেন।পুলিশ জানিয়েছে, দুজিস নিরাপদ ও সুস্থ রয়েছেন। চলাফেরার মতো প্রয়োজনীয় শক্তিও তার রয়েছে।পুলিশের পরিদর্শক মার্ক এন্ডারসন বলেন, “তিনি (দুজিস) মজা করে বলেন, অস্ট্রেলিয়ায় জনবিরল অঞ্চলে হারিয়ে গেলেও কেউ ক্ষুধার্থ থাকবে না। কারণ যে বিপুল পরিমাণ মাছি রয়েছে তা খেয়েই প্রোটিনের ঘাটতি পূরণ করা সম্ভব।”এন্ডারসন আরো বলেন, “তিনি যখন হারিয়ে যান তখন তার সঙ্গে সামান্য কিছু সেদ্ধ শস্যদানা ছিল যা দ্রুতই ফুরিয়ে যায়। আর ইতোপূর্বে তিনি কখনো মাছি খান নি।”তিনি আরো জানান, উদ্ধার হওয়ার পর দুজিস চিকিৎসা গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন।“তিনি ক্ষুধার্থ ছিলেন এ সত্য। তবে চলাফেরার মতো প্রয়োজনীয় শক্তি তার রয়েছে”- যোগ করেন এন্ডারসন।
